উইটসা আইসিটি এক্সিলেন্ট অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের ৩ উদ্যোগ

১৩ নভেম্বর, ২০২১ ২২:১১  
ভিন্ন তিনটি ক্যাটাগরিতে উইটসা সম্মাননা জিতেছে বাংলাদেশ। এ বছরের জন্য ‘সাসটেইনেবল গ্রোথ/সার্কুলার ইকোনমি’ অ্যাওয়ার্ড পেয়েছে বিজিএমইএ। ‘ইনোভেশন ই-হেলথ সলিউশন’ অ্যাওয়ার্ড পেয়েছে জাতীয় স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩ এবং ‘ই-এডুকেশন অ্যান্ড লার্নিং’ অ্যাওয়ার্ড পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন 'ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১ (ডব্লিউসিআইটি২০২১) এর তৃতীয় দিনে বৃহস্পতিবার ভার্চুয়ালি বিজয়ীদের নাম ঘোষণা করেন উইটসা মহাসচিব ড. জেমস এইচ পয়স্যান্ট। সিনেসিস আইটি’র পক্ষ থেকে ন্যাশনাল টেলি হেলথ পুরস্কার ২০২১ গ্রহণ করেন সিনেসিস আইটি’র ম্যনেজিং ডিরেক্টর সোহরাব আহমেদ চৌধুরী। বিজিএমই এর পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন সংগঠনের পরিচালক ও ইয়ং ফর এভার টেক্সটাইল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাজীভ চৌধুরী। আর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে সম্মাননা গ্রহণ করেন উপাচার্য মাহবুব-উল-হক মজুমদার। মালয়েশিয়া, সিঙ্গাপুর, মিয়ানমার, হংকং, নেপাল, তাইওয়ান, গ্রিস, রাশিয়া প্রভৃতি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোগ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে।